ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার

rising sylhet
rising sylhet
October 14, 2026 3:22 pm
Link Copied!

ads

একের পর এক ব্যর্থতায় চাপে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর ক্লাবটির পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে আরও বিনিয়োগ ও খেলোয়াড় দলে ভেড়ানোর দাবি জানিয়েছেন তিনি।সবশেষ চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ইউনাইটেডের দল গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন মার্তিনেজ।

 

 

 

 

অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করেন তারা।মার্তিনেজ বলেন, ‘গত মৌসুমে আমরা অসাধারণ খেলেছি। এখন আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও খেলোয়াড় দরকার, কারণ অন্য দলগুলোও অনেক খেলোয়াড় দলে ভেড়াচ্ছে।চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় ম্যাচে মাত্র এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে রয়েছে দলটি।

 

 

 

 

চ্যাম্পিয়নস লিগেও দুই ম্যাচে একটি জয় ও একটি হার তাদের।গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় কেনার পেছনে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করলেও দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পজিশনে ঘাটতি রয়ে গেছে বলে মনে করছেন সমর্থকদের অনেকে। বিশেষ করে লেফট-ব্যাক ও স্ট্রাইকার পজিশনে নতুন খেলোয়াড় না আনায় অসন্তোষ রয়েছে তাদের মধ্যে।দলবদলে আরও বিনিয়োগের প্রত্যাশার কথা জানিয়ে মার্তিনেজ বলেন, ‘আমি আরও বিনিয়োগ আশা করি। শতভাগ নিশ্চিতভাবেই বলছি, আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। খেলোয়াড় হিসেবে আমাদের আরও ভালো করতে হবে। তবে শক্তিশালী একটি দল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ, যাতে এ ধরনের বড় ম্যাচের জন্য প্রস্তুত থাকা যায়।দলের ব্যর্থতার দায় শুধু খেলোয়াড় কিংবা কোচের ওপর চাপাতে চান না এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

ads

 

 

 

তার মতে, ক্লাবের অন্যান্য বিভাগগুলোর কার্যক্রমও পর্যালোচনা করা প্রয়োজন।মার্তিনেজ বলেন, ‘আজ কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য বিভাগগুলোর দিকেও নজর দিতে হবে।এদিকে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকায় কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ বাড়ছে। তবে ঘন ঘন কোচ পরিবর্তন করে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন মার্তিনেজ।

 

 

 

 

তিনি বলেন, ‘আপনি তো বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। অন্য বিভাগগুলোর কী হবে? এর বেশি আমি কিছু বলতে পারব না।তবে মার্তিনেজের এমন মন্তব্যের সঙ্গে একমত নন ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি। তার মতে, এ ধরনের সমালোচনা প্রকাশ্যে না করে দলের অভ্যন্তরেই আলোচনা করা উচিত ছিল।অ্যামাজন প্রাইমে রুনি বলেন, ‘আমার মনে হয়, সে হয়তো একটু বেশি বলে ফেলেছে। এসব কথা দলের ভেতরেই রাখা উচিত ছিল।আতলেতিকো মাদ্রিদের কাছে হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের দল গঠন ও পরিচালনা নিয়েও যে প্রশ্ন উঠছে, মার্তিনেজের মন্তব্যে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।