সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান নিজের ফেসবুক থেকে ক্ষমতা, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন নিয়ে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি তুলে ধরেছেন।সোমবার (১৯ অক্টোবর) নুসরাত খানের দেওয়া পোস্টের বাংলা অর্থ, ‘ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা।
সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা মূলত সেটিই।ব্যারিস্টার নুসরাত খানের এই পোস্টে ক্ষমতার প্রকৃত অর্থ এবং সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে এর ভূমিকার বিষয়টি উঠে এসেছে। উদ্ধৃতিটির সাথে ইশরাক হোসেনের একটি ছবি যুক্ত করেছেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।