ঢাকাWednesday , 28 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের বি ক্ষো ভ মিছিল ও সমাবেশ

rising sylhet
rising sylhet
October 28, 2026 6:21 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহারে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩:৩০ টায় সাপাহার মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাপাহার জিরো পয়েন্ট মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের (তরুণ) ও সেক্রেটারি মো. মাসুদ রানা। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মো: জাহিদুল ইসলাম ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। কোনো সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা যেন বিচারহীন না থাকে, সে জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

ads

কর্মসূচিতে সাপাহার উপজেলার ছয়টি ইউনিয়নের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।