ঢাকাWednesday , 28 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর, তামাবিল সীমান্তে আবেগঘন দৃশ্য

rising sylhet
rising sylhet
October 28, 2026 5:02 pm
Link Copied!

ads

চিকিৎসার জন্য বিমানে কলকাতা যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটিতে জরুরি অবতরণের পর মারা যাওয়া ভারতীয় নারীর মরদেহ ১০ দিন পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।মৃত অঞ্জনা ভৌমিক (৫৬) ভারতের আসাম রাজ্যের কামরূপ জেলার আজেরা এলাকার বাসিন্দা ছিলেন।গত ১৮ অক্টোবর চিকিৎসার উদ্দেশ্যে ভারতের আগরতলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতা যাচ্ছিলেন অঞ্জনা ভৌমিক। বিমানটিতে দুই ক্রু সদস্য, এক রোগী, এক চিকিৎসক ও এক প্যারামেডিকসহ মোট সাতজন ছিলেন। যাত্রাপথে বিমানের দরজায় ত্রুটি দেখা দিলে তা জরুরি ভিত্তিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

 

 

 

অবতরণের পর সবাই নিরাপদ থাকলেও অসুস্থ অঞ্জনাকে দ্রুত ঢাকার কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অঞ্জনা ভৌমিক ও তার সঙ্গে থাকা নিকটাত্মীয়ের কাছে পাসপোর্ট না থাকায় মরদেহ ভারতে ফেরাতে আইনি ও নথিপত্র সংক্রান্ত জটিলতা দেখা দেয় যার ফলে মরা দেহ হস্তান্তর পক্রিয়ায় বিলম্ব হয়। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে তাদের ট্রাভেল পারমিট সংগ্রহ করা হয়।

ads

 

 

 

 

সকল আনুষ্ঠানিকতা শেষে বুধবার দুপুরে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় মৃতার বোন শান্তা ভৌমিকও আনুষ্ঠানিকতা শেষে ভারতে ফিরে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।