ঢাকাSaturday , 31 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠন

rising sylhet
rising sylhet
October 31, 2026 9:22 pm
Link Copied!

ads

সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপ-মহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামছুল উলামা হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) এঁর অনুসারিদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

শনিবার বিকেলে উপজেলার দোহালিয়াবাজারের আল-নাবা নামের অভিজাত রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাফেজ কারী আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লতিফিয়া কারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার সভাপতি ও ছাতক জালালিয়া কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, লতিফিয়া কারী সোসাইটি দোয়ারাবাজার পশ্চিম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নরসিংপুর আদর্শ দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুজিবুর রহমান, শাহ ফারুক আহমদ দাখিল মাদরাসার সুপার মাওলানা ফজল উদ্দিন, আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আস সালিম ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজসেবী মাওলানা আবদুল বাছিত খান, লতিফিয়া কারী সংস্থা পঞ্চগ্রাম’র সভাপতি কাজী রেজাউল করিম রেজা, মাওলানা বুরহান উদ্দিন, কারী সমশির আহমদ, মাওলানা ফারুক আহমদ খান, মাওলানা মুহাম্মদ ইউসুফ খান, কাজী এমদাদ সিদ্দিকী, হাফেজ আশিকুর রহমান, হাফেজ মঈনুল ইসলাম, সাইদুল হক, মাহবুবুর রহমান জাকারিয়া, আবদুল আলিম রায়হান, হোছাইন আহমদ প্রমুখ।

ads

 

 

 

সভায় সর্ব সম্মতিক্রমে মাওলানা আবদুল বাছিত খানকে আহবায়ক ও হাফেজ মঈনুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট লতিফিয়া স্মৃতি পরিষদ, দোহালিয়া ইউনিয়ন নামে একটি সামাজিক সংগঠন গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাওলানা বুরহান উদ্দিন, হাফেজ আশিকুর রহমান, কাজী এমদাদ সিদ্দিকী, মাহবুব হুসাইন জাকারিয়া ও হাফেজ আল আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।