ঢাকাSunday , 8 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা

rising sylhet
rising sylhet
November 8, 2026 2:35 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ১০ জন কৃতি ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে নওগাঁর সাপাহার উপজেলার উচাডাঙ্গায় অবস্থিত আবু বক্কর সিদ্দিক (রাঃ) ক্বওমী ও তাহফীজুল কুরআন মাদরাসা কর্তৃপক্ষ।

সম্প্রতি মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্নকারী ১০ জন শিক্ষার্থীর মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি মাদরাসার পক্ষ থেকে তাদের বিশেষ উপহার প্রদান করা হয়।

৭৭ জেলা এবং মহানগর শাখার আমিরের নাম ঘোষণা সিলেট হাবীবুর ও ফখরুল

মাদরাসার পরিচালক শায়খ হাফেজ কাওসার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম।

এ সময় মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবীন হাফেজদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ads

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান

বক্তারা বলেন, পবিত্র কুরআনের হাফেজরা সমাজের অমূল্য সম্পদ। কুরআন হিফজের মাধ্যমে শিক্ষার্থীরা এক অনন্য মর্যাদা অর্জন করেছে। তারা যেন কুরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে সমাজে কুরআনের আলো ছড়িয়ে দিতে পারে, সে জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তাঁরা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।