রাইজিংসিলেট- সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১০ জনে।
রবিবার (৮ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির নাম সাইফ আহমেদ। সে কোম্পানীগঞ্জ এলাকার হাফিজ আলীর ছেলে। তবে এ পর্যন্ত মৃতদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেটে। এ জেলায় মৃতের সংখ্যা ৮৪ জন। এছাড়া সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৩৪ এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১০ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১১৭ জনে পৌঁছেছে। এর মধ্যে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ২২০ এবং মৌলভীবাজারে ১৫৮ জন শনাক্ত হয়েছেন।
এদিকে হাম ও হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ১২১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের হাসপাতালগুলোতে মোট ৫১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটের সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।
এছাড়া মৌলভীবাজার সদর হাসপাতালে ৯ জন, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, লাখাইয়ে একজন, বাহুবলে ১৪ জন এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসা নিচ্ছেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান
বিভাগজুড়ে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতা এবং সময়মতো চিকিৎসা নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।