ঢাকাThursday , 12 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে একদিনেই প্রাণ হারিয়েছে দুই শিশু

rising sylhet
rising sylhet
November 12, 2026 4:22 pm
Link Copied!

ads

 হাম ও হাম-উপসর্গের ভয়াবহ পরিস্থিতির মধ্যে সিলেটে একদিনেই প্রাণ হারিয়েছে দুই শিশু। মাত্র ৭ ও ২৪ মাস বয়সী দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে।

 

 

 

এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৪ হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে।মারা যাওয়া দুই শিশু হল- সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার রিয়াজ উদ্দিনের মেয়ে ঝুহি বেগম (২) ও সুনামগঞ্জ সদরের জাহিদুলের মেয়ে তানিশা (৭ মাস)।

 

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্রে জানায়, জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সিলেটে ৮৭ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জন মারা গেছেন।চলতি বছর বিভাগে মোট ১ হাজার ২০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২৫০ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন।

ads

 

 

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ৫৬৭ জন চিকিৎসাধীন আছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৯৩ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১৮২ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।