ঢাকাFriday , 13 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে সিকৃবির ৪০ ইন্টার্ন চিকিৎসকের বিনামূল্যে টিকাদান ও চিকিৎসাসেবা

rising sylhet
rising sylhet
November 13, 2026 5:17 pm
Link Copied!

ads

আইনুল হক, সিকৃবি প্রতিনিধি :প্রান্তিক খামারিদের দোরগোড়ায় প্রাণিচিকিৎসাসেবা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও সংক্রামক রোগ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়টির ৪০ জন ডিভিএম ইন্টার্ন চিকিৎসকের অংশগ্রহণে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিনামূল্যে টিকাদান ও চিকিৎসাসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সিকৃবির ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের ২৭তম ব্যাচের ৪০ জন ডিভিএম ইন্টার্ন চিকিৎসকের অংশগ্রহণে ডিভিএম ইন্টার্নশিপ কো-অর্ডিনেশন কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রাণির রোগ প্রতিরোধে টিকাদান, অসুস্থ প্রাণির চিকিৎসাসেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে প্রায় ৩০০টি গরু ও ১০০টি মহিষকে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রতিরোধী টিকা, ২০০টির বেশি ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা এবং প্রায় ১০০টি মুরগি ও হাঁসকে রানীক্ষেত ও ডাক প্লেগের টিকা বিনামূল্যে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত প্রাণিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করেন ইন্টার্ন চিকিৎসকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকৃবির ভেটেরিনারি, অ্যানিমেল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক ও ইন্টার্নশিপ কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. মীর মোহাম্মদ ইকবাল। এ ছাড়া উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল খান, ভেটেরিনারি সার্জন ডা. মেহেদী হাসান শুভসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ads

ক্যাম্পেইনের বিষয়ে অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রান্তিক খামারিদের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

ডা. জামাল খান এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘গ্রামীণ পর্যায়ে প্রাণির রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ।’

কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বাংলাদেশ।

আয়োজকরা জানান, প্রাণিসম্পদের সংক্রামক রোগ প্রতিরোধ, খামারিদের মধ্যে রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ পর্যায়ে মানসম্মত প্রাণিচিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় খামারিরা সরাসরি উপকৃত হয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সিকৃবির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ইতিবাচক অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।