ঢাকাThursday , 19 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের অ ভি যানে ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতাকে গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
November 19, 2026 8:44 pm
Link Copied!

ads

 কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পৌণে ৯টার দিকে কাজলশাহ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ছাত্রলীগ নেতা মো. নাঈম আহমদ (২৫)।

 

 

 

 

তিনি নগরীর শাহপরান (রহ.) থানার বাহুবল এলাকার আসক আলীর ছেলে। অন্যজন শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২)। তিনি নগরীর বাগবাড়ি এলাকার (তকদির পয়েন্ট) মৃত হাজী একরাম উল্লাহর ছেলে।পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে নগরীর জিন্দাবাজার পয়েন্ট এলাকা থেকে ছাত্রলীগ নেতা নাঈমকে গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার সকাল পৌণে ৯টার দিকে নগরীর কাজলশাহ এলাকা থেকে শ্রমিক লীগ নেতা ফেনুকে গ্রেফতার করা হয়।

ads

 

 

 

 

তার বিরুদ্ধে সংগঠনের কর্মীদের অর্থের জোগানদাতা এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ রয়েছে।সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, ‘গ্রেফতারকৃত আসামীরা নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।