ঢাকাWednesday , 18 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ষষ্ঠ সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদন

rising sylhet
rising sylhet
November 18, 2026 4:54 pm
Link Copied!

ads

 সুরমায় ষষ্ঠ সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।বুধবার (১৮ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক’র সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে বলে নিজের ফেসবুক আইডিতে আপলোড করা এক ভিডিওর বক্তব্যে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

 

 

সিলেটবাসীর জন্য তিনটি সুসংবাদ’ শীর্ষক তার ওই স্ট্যাটাসে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা সিলেট সদর উপর জেলার কান্দিগাঁও ইউনিয়নের ধনপুরে সুরমা নদীর উপর ৬নং সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

ads

 

 

 

 

তিনি অপর যে দুটি সুসংবাদ জানিয়েছেন সিলেটবাসীকে সেগুলো হল, ২০২৭ সালের মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন এবং সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজারের গ্রামীন সড়ক ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার বিভিন্ন প্রকল্প।বাণিজ্যমন্ত্রী ভিডিওতে দেওয়া তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।