ঢাকাSunday , 22 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞানীরা চাঁদের মাটিতে আলু চাষে সফল

rising sylhet
rising sylhet
November 22, 2026 5:01 pm
Link Copied!

ads

বিজ্ঞানীরা চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন । ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি গড়ে উঠলে মহাকাশচারীদের খাবারের চাহিদা মেটাতে এই গবেষণা নতুন সম্ভাবনা তৈরি করেছে।শুক্রবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাসার (যুক্তরাষ্ট্রে অবস্থিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান) সহায়তায় পরিচালিত গবেষণায় ‘মডক’ জাতের আলু চাষ করা হয়।

 

 

 

 

চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদানের সঙ্গে জৈব সার মিশিয়ে পরীক্ষাটি চালানো হয়। গবেষণায় দেখা গেছে, কৃত্রিম মাটির সঙ্গে ৩০ শতাংশ জৈব সার মেশালে পৃথিবীর মাটির মতোই ফলন পাওয়া যায়।বিজ্ঞানীরা জানান, চাঁদের মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ও প্রয়োজনীয় জৈব উপাদান নেই। ফলে সেখানে সরাসরি ফসল ফলানো সম্ভব নয়। তবে জৈব সার ব্যবহার করে আলু চাষের উপযোগী পরিবেশ তৈরি করা যেতে পারে।

ads

 

 

 

গবেষণাটির নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী আইমেরিক গোয়ের বলেন, আলুতে প্রচুর শর্করা, ভিটামিন, খনিজ ও আঁশ রয়েছে। অল্প জায়গায় বেশি খাবার উৎপাদন করা যায় বলে চাঁদে বসবাসকারী মহাকাশচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ খাদ্য হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।