ঢাকাSunday , 22 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় পণ্যসহ ২ জনকে আ ট ক

rising sylhet
rising sylhet
November 22, 2026 6:20 pm
Link Copied!

ads

 মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার অভিযানে অবৈধ ভারতীয় পণ্যসহ ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সিলেট-তামাবিল সড়কের পরগনা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

 

 

 

আটক মো. বাবল খান (৩৫)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার নয়ানী এলাকার মো. হানিফ খানের ছেলে। অন্যজন তাওহিদুল ইসলাম (১৯)। তিনি নোয়াখালী সদরের আন্ডারচর গ্রামের ওমর ফারুকের ছেলে।

 

 

 

 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সিলেট-তামাবিল সড়কের পরগনা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান (রেজি. নং- ঢাকা মেট্রো-ট-২০-০১২৪) তল্লাশি করে ৩৫১ পিস ভারতীয় কম্বল, ৩৪ বস্তা ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৬২ হাজার ৪’শ টাকা।

ads

 

 

 

 

এসএমপির মিডিয়া কর্মকর্তা (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।