কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে ফয়জুল হক (৬০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কানাইঘাট পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের সামনে সুরমা নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার(২৬ নভেম্বর) সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন ফয়জুল হক। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ ফয়জুল হকের বাড়ি কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী গ্রামে।এদিকে, নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একটি দল। তাঁকে উদ্ধারে অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।