ঢাকাFriday , 27 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মরদেহ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ রাষ্ট্রীয়ভাবে বহনের পরিকল্পনা

rising sylhet
rising sylhet
November 27, 2026 3:46 pm
Link Copied!

ads

মরদেহ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ রাষ্ট্রীয়ভাবে বহনের পরিকল্পনাপ্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার ক্ষেত্রে ৫০ শতাংশ খরচ রাষ্ট্রীয়ভাবে বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এ তথ্য জানান তিনি।

 

 

 

মন্ত্রী বলেন, দেশের বাইরে লন্ডন-আমেরিকা এবং কানাডাসহ ইউরোপ-আমেরিকার দেশগুলোতে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে দেশে লাশ আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। কেবিনেটে অনুমোদন পেলে শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিটকে’ কোনো রিক্রুটিং এজেন্সি ‘ফিট’ দেখিয়ে পাঠানোর পর তা প্রমাণিত হলে ব্যবস্থা নেবে সরকার।

ads

 

 

 

এ ক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে।প্রবাসীদের চিকিৎসা সেবায় সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিতে সরকার সচেষ্ট রয়েছে বলেও এ সময় উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে সেখানকার পর্যটন স্পট ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী। সেইসঙ্গে প্রবাসীদের আইনি সহায়তায় ল’ফার্ম নিয়োগের মাধ্যমে সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।