জিয়া মঞ্চের ইউরোপের দেশ পর্তুগাল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে তোফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুল ইসলাম মুন্নাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবালের নির্দেশনায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
৯ নভেম্বর (সোমবার) জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্বে দপ্তর) ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
ঘোষিত কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াসিক মুরাদ, সহসভাপতি আব্দুর রশিদ বাপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন চন্দ্র ও ফররুখ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল আহমেদ নাহিদ।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবগঠিত পর্তুগাল শাখাকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।