ঢাকাSaturday , 28 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের পাশে বি স্ফো রণ ৬ শিক্ষার্থী নি হ ত 

rising sylhet
rising sylhet
November 28, 2026 4:41 pm
Link Copied!

ads

স্কুলের পাশে বিস্ফোরণ ৬ শিক্ষার্থী নিহত । আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ৬ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। হতাহতের সংখ্যা প্রাথমিক, তা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের প্রধান।

 

 

 

শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে কুনার প্রদেশের আন্দার সের এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণ ঘটে। কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আলজাজিরাকে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

ads

 

 

 

 

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলভি সামি-উল-হক জানান, বাড়িটিতে খননকাজে যুক্ত ব্যক্তিরা বসবাস করতেন। সেখানে বিস্ফোরক হিসেবে ব্যবহৃত ডিনামাইট মজুত ছিল। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ করছে। কুনার প্রদেশটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।