ঢাকাThursday , 26 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমে অতঃপর

rising sylhet
rising sylhet
November 26, 2026 4:53 pm
Link Copied!

ads

 তেলেঙ্গানায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পর ১৯ বছর বয়সি মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, নিহত তরুণীর নাম কল্যাণী। আদিলাবাদ জেলার বাসিন্দা তিনি। তার বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

 

 

 

পুলিশ জানায়, বিয়ের বাগদানের মাত্র এক দিন আগে এ ঘটনা ঘটে। ২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মামার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মা-বাবাকে জানান কল্যাণী।এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মেয়ের সম্পর্কের কথা শুনে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেন বাবা— এমন অভিযোগ পুলিশের। পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 

 

 

 

এরপর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেন কৈলাস। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে তিনি পরিবারের সদস্য ও গ্রামবাসীকে জানান, মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।পুলিশ জানায়, মৃত্যুর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যরা শেষকৃত্য সম্পন্ন করেন।

ads

 

 

 

 

এতে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি তদন্তে নামে পুলিশ।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন কৈলাস— পুলিশের এমন দাবি। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।