ঢাকাSunday , 1 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামী প্রবাসে, দেশে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

rising sylhet
rising sylhet
January 1, 2023 3:19 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- স্বামী প্রবাসে, দেশে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,রোববার (১ জানুয়ারি) ভোর সারে ৬টার উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পটুয়াখালীর বাউফল উপজেলায় গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শিমুল বেগম (২৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিমুল উপজেলার গোসিঙ্গা গ্রামের প্রবাসী নজরুল ইসলামে স্ত্রী। তাদের পরিবারে দুই শিশু সন্তান রয়েছে। শিমুল তার বাবা বাবুল মিয়ার বাড়িতেই থাকতেন

জানা গেছে, শিমুলের স্বামী নজরুল দেশে ব্যবসা করার সময় ধার-দেনায় জড়িয়ে পড়েন। দেনা পরিশোধ না করেই চাকরি নিয়ে দুবাই চলে যায় তার স্বামী নজরুল। এরপর তিনি দুই শিশু সন্তান নিয়ে তার বাড়ি থাকতে শুরু করেন।

ads

কিন্তু কয়েক মাস না যেতেই পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে স্বামীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে আজ ভোরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শিমুল।

এ বিষয়ে শিমুলের বাবা বাবুল মিয়া বলেন,পাওনাদারদের মানসিক চাপ সহ্য করতে না পেরেই তার মেয়ে আত্মহত্যা করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।