ঢাকাSunday , 1 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

rising sylhet
rising sylhet
January 1, 2023 3:42 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- একই রশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার,রোববার (১ জানুয়ারি) উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রাম (হাজীপাড়া) থেকে মরদেহ উদ্ধার করা হয়। দিনাজপুরের খানসামায় নিজ ঘরে একই রশিতে ঝুলন্ত স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তারা আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন- একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৩৫) এবং তার স্ত্রী সামছুন নাহার (৩২)। সামছুন নাহার পার্শ্ববর্তী আফাজ মেম্বার পাড়ার সমশের আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ থেকে ১৬ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রবিউল ও সামছুন নাহারের। রোববার সকালে রবিউল ও সামছুন দম্পতির শয়ন কক্ষে দীর্ঘক্ষণ বাচ্চার কান্না শুনতে পায় স্থানীয়রা। এতে তাদের সন্দেহ হলে স্থানীয় ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় রবিউল ও সামছুন নাহারের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করে।

ads

স্থানীয় ও পুলিশ জানায় তারা আগেও এরকম পর্যায়ে গেছিলো, গত ৭ বছর আগে স্বামী-স্ত্রী দ্বন্দ্বে জড়িয়ে বিষপান করে রবিউল ও তার ছেলে। এতে রবিউল চিকিৎসা নিয়ে বেঁচে ফিরলেও তাদের ছেলে সন্তানের মৃত্যু হয়। এরপর গত ৯ মাস আগে একটি কন্যা সন্তানের জন্ম দেয় সামছুন নাহার।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।