ঢাকাMonday , 2 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

২৮০০০ পিস ইয়াবা জব্দ টেকনাফে

rising sylhet
rising sylhet
January 2, 2023 7:20 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- ২৮০০০ পিস ইয়াবা জব্দ টেকনাফে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে কোস্টগার্ড পূর্বজোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের ডাঙ্গরপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাঙ্গরপাড়া কবরস্থান সংলগ্ন রাস্তায় সন্দেহজনক ১ জন ব্যক্তিকে একটি বস্তা কাঁধে নিয়ে আসতে দেখা যায়।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেওয়া হয়।

ads

লোকটি কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বস্তুটি রাস্তায় ফেলে দিয়ে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।