ঢাকাFriday , 27 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের এক সপ্তাহ পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
January 27, 2023 7:36 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট-নিখোঁজের এক সপ্তাহ পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে হোসেন পুর গ্রামের একটি খাল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ হানিফ সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলা গ্রামের আব্দুস সুবহানের ছেলে।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারোগাও ইউনিয়ন থেকে মো. হানিফ (৬০) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত হানিফ পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন, স্থানীয়দের তথ্যমতে তিনি গত এক সপ্তাহ ধরে নিখোঁজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি নিজের অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকে আর বাড়ি ফিরে আসেননি হানিফ। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন হোসেন পুর খালের পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ অনুভব করে খালের কচুরি পেনা সরিয়ে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থল বা তার আশপাশে নিহতের অটোরিকশার কোনও সন্ধান পাওয়া যায় নি।

ads

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  নিহতের শরীরে কোনও আঘাতের চিহৃ নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে গত ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ প্রায় পচে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।