ঢাকাWednesday , 31 May 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা প্রশাসক বরাবরে ৬টি দাবিতে স্মারকলিপি প্রদান করে ট্যাংঙ্কলীর শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক পরিষদ নেতৃবৃন্দ

rising sylhet
rising sylhet
May 31, 2023 4:09 pm
Link Copied!

ads

বুধবার (৩১ মে) সিলেট জেলা প্রশাসক বরাবরে ৬টি দাবিতে স্মারকলিপি প্রদান করে ট্যাংঙ্কলীর শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক পরিষদ নেতৃবৃন্দ। এদিন সকালে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত প্রায় তিনশতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছেন তারা।

সিলেট বিভাগীয় ট্যাংঙ্কলীর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন বলেন, ফিলিং স্টেশনে হামলায় জেলা প্রশাসক বরাবরে আমরা ৬টি লিখিত দাবি পেশ করেছি। সেগুলো হলো- পেট্রোল পাম্প ও সি.এন.জি ফিলিং ষ্টেশনের নিরাপত্তা নিশ্চিত করা, মালিক শ্রমিকদের নিরাপত্তা, সন্ত্রাসীদের শান্তি নিশ্চিত, শাহপরাণ থানার ওসিকে প্রত্যাহার, ফিলিং ষ্টেশন ও ট্যাংকলরীর থেকে চাঁদাবাজী বন্ধ ও দাবী মানা না হলে পেট্রোল পাম্প, সিএনজি ষ্টেশন, ট্যাংকলরী এ পি আগামী রোববার সকাল ৬টা থেকে কর্মবিরতী।

সিলেট বিভাগীয় ট্যাংঙ্কলীর মালিক শ্রমিক পরিষদের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমাদের দাবিগুলো না মানা হলে আগামী রোববার সকাল ৬টা থেকে পেট্রোল পাম্প, সিএনজি ষ্টেশন, ট্যাংকলরী এ পি কর্মবিরতী ঘোষনা করবো।

ads

সিলেটে ‘ছাত্রলীগ পরিচয়ে’ সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজারে আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে থেকে গাড়িতে গ্যাস না দেওয়ায় হামলার ঘটনায় আন্দোলনে নেমেছে সিলেট বিভাগীয় ট্যাংঙ্কলীর শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক পরিষদ।

এসময় অভিযোগ উঠে, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মালিকানাধীন আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে লাইন ভেঙে গ্যাস না দেওয়ায় কিছু দুর্বৃত্ত স্টেশনের নজেলম্যান রাজু ও বাদশার ওপর হামলা চালায়। হামলাকারীরা সংখ্যায় ৬-৭ জন ছিল। তারা নিজেদের ‘ছাত্রলীগের কর্মী’ পরিচয় দিয়ে জোর করে সিরিয়াল ভেঙে গ্যাস নিতে চায়। এসময় দায়িত্বরত কর্মচারীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। মারধরের দৃশ্য এবং হামলাকারীদের মুখ সিসিটিভি ফুটেজে রেকর্ড রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।