রাইজিংসিলেট- জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, কালোবাজারিরা সংকট তৈরির চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কিছু অসাধু কালোবাজারি মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
মোটরসাইকেলে তেল সংগ্রহের নতুন নির্দেশনা জারি করল সিলেট মেট্রোপলিটন পুলিশ
শুক্রবার (২৭ মার্চ) বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও জ্বালানি না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
এদিকে দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউরোপে পড়ার সুযোগ: রোমানিয়া সরকারের ফুল স্কলারশিপ
সভায় জানানো হয়, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজেল আমদানি করা হবে।
এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে এক লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে দুই লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।