ঢাকাThursday , 26 February 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমামলার আওতায় আনা হবে- প্রতিমন্ত্রী

rising sylhet
rising sylhet
February 26, 2026 9:19 pm
Link Copied!

ads

দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমামলার আওতায় আনা হবে বলেছেন,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী । মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এ বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।  বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সরকারি সফরে নিজ এলাকা নান্দাইলে প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাঁদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী।

ads

নিয়ম নীতির কথা বলতে গিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রনালয়ে বসে আমি বুঝতে পারছি গত ১৭ বছর কিভাবে মন্ত্রনালয় চলেছে। অনিয়ম ও দুর্নীতিকে প্রাধান্য দিয়ে এ মন্ত্রনালয়কে পরিচালনা করা হয়েছে। এখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। তবে, এখন সবই চলবে নিয়মের ওপর।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর প্রথম সফর।

তিনি নান্দাইলে পৌছার পর সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকষ দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে প্রেসক্লাব মিলনায়তনে স্বাগত জানানো হয়। এছাড়া, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।প্রতিমন্ত্রী পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নানা পরামর্শ ও নির্দেশ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।