ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আনুষ্ঠানিকভাবে নতুন নামে যাত্রা শুরু

rising sylhet
rising sylhet
September 16, 2026 4:28 pm
Link Copied!

ads

আনুষ্ঠানিকভাবে নতুন নামে যাত্রা শুরু ।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব’র নাম পরিবর্তন করে গ্যাজেট প্রকাশিত হয়েছে। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি।

 

 

 

 

 

বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নামে যাত্রা শুরু হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ এই বাহিনীর।শুরুর দিনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এসআরবি-৯ এর অধিনায়ক উয়িং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী পিএসসি, জিডি (পি)।

 

 

 

 

বুধবার দুপুরে র‌্যাব-৯ সদরদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এসআরবি যাত্রা শুরুর দিনেই গত ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর বুকে দুই কিশোরী নৃত্যশিল্পীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মুজাহিদকে বিয়ানীবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ads

 

 

 

 

 

তিনি জানান, অন্যান্য আসামিদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।এসআরবি অধিনায়ক জানান, সরকার এসআরবিকে প্রধান ভূমিকায় রেখে পুলিশের লুট হওয়া সবগুলো অস্ত্র উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

 

সে অনুযায়ী তথ্যদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণসহ অন্যান্য প্রচারণা চালানো হয়েছে। সঠিক তথ্যদাতাদের পরিচয় গোপন রেখে পুরস্কার দেওয়া হবে।তিনি এ কাজে সব সচেতন নাগরিক এবং বিশেষ করে সিলেট অঞ্চলের গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগীতা চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।