ঢাকাFriday , 20 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইউট্যাব সিকৃবি’র উদ্যোগে দরগাহ মসজিদে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

rising sylhet
rising sylhet
November 20, 2026 7:17 pm
Link Copied!

ads

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিট।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব পবিত্র হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ads

অনুষ্ঠানে ইউট্যাব সিকৃবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদারসহ ইউট্যাবের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।