ঢাকাFriday , 25 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে

rising sylhet
rising sylhet
September 25, 2026 11:07 pm
Link Copied!

ads

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। লাতিন আমেরিকা অঞ্চলে ওয়াশিংটনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ হিসেবে কলম্বিয়ার এই পদক্ষেপকে আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

 

 

 

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলম্বিয়া সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, সিদ্ধান্তের কথা জানিয়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চুকিয়ে ফেলা হয়েছে।দেশটির নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা গত ৭ আগস্ট দায়িত্ব গ্রহণ করার পরই কলম্বিয়ার পররাষ্ট্রনীতি ও বৈদেশিক জোটে বড় পরিবর্তন আনতে শুরু করেন।

 

 

 

 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থনের ভিত্তিতে ক্ষমতায় আসা দে লা এসপ্রিয়েলা এর আগেই আঞ্চলিক কূটনীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।কলম্বিয়া সরকার জানিয়েছে, ইরানের সঙ্গে সম্পর্ক ছেদের এই সিদ্ধান্ত মূলত গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। বোগোতার ভাষ্যমতে, ‘গোলার্ধীয় জাতীয় নিরাপত্তা’ সুসংহত করতেই এই নীতিনির্ধারণী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ads

 

 

 

 

 

তেহরানের বিরুদ্ধে অভিযোগ তুলে বোগোতা জানিয়েছে, ইরান সরকারের এমন কিছু ‘মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর’ সঙ্গে যোগাযোগ রয়েছে, যারা সরাসরি কলম্বিয়ার সার্বভৌমত্ব ও সুরক্ষার জন্য হুমকি। তবে এই অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ জনসমক্ষে আনেনি কলম্বিয়া সরকার।এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কর্তৃক প্রণালিতে নৌ চলাচলে বাধা দেওয়া ও প্রতিবেশী বিভিন্ন দেশে হামলা চালানোর বিষয়টির তীব্র সমালোচনা করেছে কলম্বিয়া।

 

 

 

তবে আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগ বন্ধ করলেও ইরানে কনস্যুলার সেবা ও সম্পর্ক বজায় রাখা হবে বলে নিশ্চিত করেছে দেশটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।