ঢাকাThursday , 9 April 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গত ৩২ ঘন্টায় সিলেটে ১৭৭টি যানবাহনের বি রুদ্ধে ব্যবস্থা গ্রহণ

rising sylhet
rising sylhet
April 9, 2026 6:43 pm
Link Copied!

ads

গত ৩২ ঘন্টায় সিলেটে ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে। তারা জানায়, বুধবার রাত ১২টা থেকে (মঙ্গলবার দিবাগত) বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ট্রাফিক বিভাগ।

 

 

তারা জানায়, এসব যানবাহনের মধ্যে আছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস, প্রাইভেট কার, ট্রাক ইত্যাদি।এসময়ে বিভিন্ন অভিযোগে ১৬টি সিএনজিচালিত অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ২টি বাস, ১০টি প্রাইভেট কার, ৩টি ট্রাক ও ৬টি পিকআপ ভ্যানের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মামলা দেওয়া হয়েছে।এছাড়া ৯টি ব্যাটারিচারিত অটোরিকশা, ১৮টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি লেগুনা, ৪৬টি মোটরসাইকেল, ১টি মাইক্রোবাস, ৪টি প্রাইভেট কার, ১টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যানকে আটক করা হয়।

ads

 

 

এগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।