ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা আহাদ মিয়া। সিলেট এয়ারপোর্ট থানার ছালিয়া রঙ্গিটিলার আজির মিয়ার পুত্র । জুলাই মামলার এজাহার নামীয় পলাতক আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
এলাকায় তার আধিপত্য আগের চেয়ে বিন্দুমাত্র কমেনি। সন্ত্রাসী ও রাহাজানীর মধ্যদিয়ে সিলেট এয়ারপোর্ট এলাকার মানুষজনকে অতিষ্ঠ করে তুলেছে। চাঁদাবাজি,তদবীরবাণিজ্য, মাদকব্যবসা, চেরাচালানের লাইন বাণিজ্য, ভূমিদস্যুতা, কিশোরগ্যাং লালন সহ এমন কোনো অপরাধ অপকর্ম নেই,যা সে করছে না।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী সন্ত্রাসী আহাদ মিয়া ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে দলবল নিয়ে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার উপর ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় ছাত্রজনতার কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৫ অক্টোবর সিলেট সদর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়। যা’ থানার মামলা নং ১০/৪৪৯।বিস্ফোরক দ্রব্যাদি আইনসহ দণ্ডবিধি আইনে দায়ের করা ওই মামলায় আহাদ মিয়াকে ২৪ নং এজাহার নামীয় আসামী করা হয়।
এই মামলায় দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে সে পলাতক থাকলেও অজ্ঞাত কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না। গ্রেফতার এড়িয় আহাদ তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় অপতৎপরতা অব্যাহত রেখেছে বলে স্থানীয়ভাবে বিস্তর অভিযোগ পাওয়া গেছে।