ঢাকাSaturday , 3 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন

rising sylhet
rising sylhet
October 3, 2026 10:41 pm
Link Copied!

ads

সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক লে. মোঃ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ শিহাবসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জননেতা নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে—এটাই আমাদের প্রত্যাশা। নতুন নেতৃত্ব সাহস, নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি।

ads

নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে গণতন্ত্র, মানুষের অধিকার এবং সাংগঠনিক শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।