ঢাকাSunday , 1 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাবে বিজিবিরও গুলি

rising sylhet
rising sylhet
November 1, 2026 1:03 am
Link Copied!

ads

সিলেটের জৈন্তাপুর সীমান্তে আজ সন্ধ্যায় গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ১৩৮৫ নম্বর পিলার এলাকায় চোরাকারবারিদের লক্ষ্য করে প্রথমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালায়। জবাবে পাল্টা গুলি চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকায় কয়েকজন চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির টহল দলও ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্তে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

ads

বিজিবি জানিয়েছে, চোরাকারবারি রোধে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে তারা। অবৈধ পারাপার বন্ধে রাতভর অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।