ঢাকাFriday , 25 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হা ম লা

rising sylhet
rising sylhet
September 25, 2026 11:08 pm
Link Copied!

ads

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদল নামধারী বহিরাগতদের হামলায় একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। এসময় একাধিক শিক্ষককে শারীরিক ভাবে ‘লাঞ্চিত করে বহিরাগতরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এঘটনা ঘটে।

 

 

স্থাণীয় ১০/১২ জন বহিরাগত ছাত্রদল পরিচয় দিয়ে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠান স্কুলে উপস্থিত হয়।

ads

 

 

 

তারা কলেজের অনুষ্ঠানের পূর্বে তাদের অনুষ্ঠান করতে চায়। এসময় শিক্ষকবৃন্দ কলেজের অনুষ্ঠানের পরে তাদের অনুষ্ঠান করার জন্য বোঝান। পরে কলেজের অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পরে বর্হিরাগতরা একাদশ শ্রেণির অনুষ্ঠান স্থালের বাইরে ভাংচুর শুরু করে। তাদের নিবৃত্ত করতে গেলে তাদের হামলায় একাধিক শিক্ষক শারীরিক ভাবে লাঞ্চিত হোন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

 

 

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী জানান, গোলাপগঞ্জ কলেজে শিক্ষকদের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কলেজ ছাড়া ছাত্রদলও আলাদাভাবে অনুষ্ঠান করতে চাইলে এক পর্যায়ে এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।