ঢাকাTuesday , 27 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুই মোটরসাইকেলের মুখোমুখি সং ঘ র্ষে এক যুবক নি হ ত

rising sylhet
rising sylhet
October 27, 2026 3:26 pm
Link Copied!

ads

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কায়েস ইসলাম তারিফ। তিনি আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে হবিগঞ্জ শহরের বাইপাস রোডের স্টেডিয়াম এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে হয়। এতে মারাত্মকভাবে আহত হন তারিফ।

 

 

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারিফ। এ ঘটনায় সাকিব নামে আরেক যুবক আহত অবস্থায় চিকিৎসাধীন।

ads

 

 

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।