ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

rising sylhet
rising sylhet
October 12, 2026 1:37 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচনী কার্যক্রম। সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় নির্বাচনের এ সময়সূচি নির্ধারণ করা হয়।

রাইজিং সিলেট-এর প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক কামাল হোসেন মিঠু বাইক দুর্ঘটনায় আহত

সভা শেষে সাংবাদিকদের নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সূত্রে জানা গেছে, দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে পাঁচ পর্যায়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

ads

রাইজিং সিলেট-এর প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক কামাল হোসেন মিঠু বাইক দুর্ঘটনায় আহত

প্রথম পর্যায়ে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে। এর মধ্য দিয়ে শুরু হবে স্থানীয় সরকার পরিষদের এ নির্বাচনী আয়োজন।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের ফলে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।