রাইজিংসিলেট- প্রবাসীদের জন্য নতুন সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটিতে কর্মরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা এখন কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার সুযোগ পাবেন।
নতুন নিয়মে প্রবাসীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েকে সৌদি আরবে আনতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন নিয়মের ফলে দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদিতে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে।
সিলেট যেসব এলাকায় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
এখন থেকে কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলার সময়ই পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসার আবেদন করা যাবে। তবে এ জন্য সৌদি সরকারের নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারের সদস্যরা সৌদিতে পৌঁছানোর পর তাদের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতিপত্রের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
সিলেটে ১৩ পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ
সৌদি সরকারের এই উদ্যোগের ফলে দেশটিতে কর্মরত দক্ষ প্রবাসীদের পরিবার নিয়ে বসবাসের সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।