রাইজিংসিলেট- কানাডায় যাওয়ার পরও সবার থাকা নিশ্চিত নয়। চলতি বছরের মাত্র আট মাসেই দেশটি থেকে ৩৪০ বাংলাদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। কিন্তু কী কারণে এত বাংলাদেশিকে কানাডা ছাড়তে হলো?
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিভিন্ন দেশের ১৪ হাজার ৮৯৭ জন নাগরিককে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে। এই তালিকায় বাংলাদেশিদের অবস্থান সপ্তম—সংখ্যা ৩৪০ জন।
তবে সবচেয়ে বড় প্রশ্ন, বহিষ্কারের পেছনে মূল কারণ কী?
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে শরণার্থী আবেদন-সংক্রান্ত নিয়ম না মানার কারণে। এ ধরনের ঘটনায় বহিষ্কৃত হয়েছেন ১২ হাজার ৫ জন। এছাড়া অন্যান্য অভিবাসন বিধি ভঙ্গ, অপরাধমূলক কর্মকাণ্ড এবং আবেদনে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার ঘটনাও বহিষ্কারের কারণ হয়েছে।
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
শুধু বহিষ্কারই নয়, ৩১ আগস্ট পর্যন্ত আরও ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশির বহিষ্কার প্রক্রিয়া চলছিল। অর্থাৎ কানাডায় থাকা বাংলাদেশিদের একটি অংশ এখনো দেশটির অভিবাসন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
সিলেটে ইউপি নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াতের প্রস্তুতি
সবচেয়ে বেশি বহিষ্কারের তালিকায় রয়েছে ভারতীয় নাগরিকরা৪ হাজার ২২৭ জন। এরপর মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, হাইতি ও রোমানিয়ার নাগরিকরা রয়েছেন।
কানাডার কর্তৃপক্ষ বলছে, যেসব বিদেশি নাগরিকের দেশটিতে বৈধভাবে প্রবেশ বা অবস্থানের অধিকার নেই, নির্ধারিত আইনি প্রক্রিয়া শেষে তাদের অপসারণ করা হয়।