ঢাকাThursday , 26 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকের পিটুনিতে প্রেমিকার বাবা নিহত

rising sylhet
rising sylhet
January 26, 2023 12:30 am
Link Copied!

ads

পীরগাছা উপজেলায় মেয়ের প্রেমিকের পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।গতকাল বুধবার সকালে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের ইছলারহাটের চেংটুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নওশাদ আলীর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাচারি বাজার এলাকায়। তার মেয়ের প্রেমিকের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। হামলার ঘটনাস্থল তাদের বাড়ির কাছেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওশাদের মেয়ের সঙ্গে সুন্দরগঞ্জের রামধন এলাকার ওসমান গণির ছেলে আব্দুল করিমের প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে মেয়েটিকে নিয়ে পালিয়ে যান করিম। এ ঘটনায় করিমকে আসামি করে রংপুরের মিঠাপুকুর থানায় অপহরণ মামলা করেন নওশাদ। পরবর্তীতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তার বাবার কাছে হস্তান্তর করে এবং করিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

ads

প্রায় তিন মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হন করিম। খবর পেয়ে মেয়েটি করিমের বাড়িতে গিয়ে অবস্থান নেয়।
সকালে নওশাদ সুন্দরগঞ্জে গিয়ে মেয়েকে করিমের বাড়ি থেকে জোর করে নিয়ে আসছিলেন। পথে পীরগাছা উপজেলার ওই এলাকায় তাকে আটকান করিম। এ সময় নওশাদকে বেধড়ক পিটুনি দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার এসআই আব্দুল মালেক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।