ঢাকাMonday , 22 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অ ভি যোগে আখাউড়ায় সাবিদুল গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
June 22, 2026 5:33 pm
Link Copied!

ads

ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবিদুল ইসলাম সিয়াম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাতে তথ্যপ্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর জগৎসার (মাছিহাতা) এলাকায় খালার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

 

গ্রেপ্তার সিয়াম আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা। সে একাদশ শ্রেণির শিক্ষার্থী।পুলিশ সূত্রে জানা গেছে, জাইমা রহমানকে নিয়ে ‘Sabidul Islam Siam’ নামে একটি ফেসবুক আইডি থেকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট ছড়ানোর অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে পুলিশ। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ads

 

 

 

 

এর আগে গত ১৯ জুন রাতে আখাউড়া থানায় এ ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ করেন আখাউড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাতুল ইসলাম তারেক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পলাশ মিয়া।অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য প্রকাশ করা হয়েছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। সাইবার অপরাধের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।