ঢাকাTuesday , 24 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা খলিলুর রহমানের মৃত্যু

rising sylhet
rising sylhet
January 24, 2023 5:27 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা খলিলুর রহমানের মৃত্যু,মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সাজাপুর এলাকার দ্বিতীয় বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। খলিলুর রহমান বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং শাখারিয়া পল্লীমঙ্গল এলাকার বাসিন্দা।

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে খলিলুর রহমান নামে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার ছেলে মমেত। মমেত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এস আই) কাজী রজিবুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে খলিলুর রহমান ও তার ছেলে মমেত দ্বিতীয় বাইপাস ধরে পল্লীমঙ্গলে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। সাজাপুর এলাকার একটি পাম্পের সামনে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ছেলে মমেতকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ads

পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক বলেন, খলিলুর রহমান সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তার মতো ত্যাগী নেতার এমন মর্মান্তিক মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।