ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ

rising sylhet
rising sylhet
September 20, 2026 11:10 pm
Link Copied!

ads

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাকে অভিনন্দন জানিয়েছে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টার এবং হাসপাতালের হেমাটোলজি (বিভাগ।

২০ সেপ্টেম্বর, রোববার সকালে পরিচালকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত পরিচালককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। এ সময় হাসপাতালের রক্তরোগ ও হিমোফিলিয়া রোগীদের আধুনিক চিকিৎসা সেবার মানোন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ads

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত রক্তরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. নবেন্দু চৌধুরী, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের সভাপতি মাওলানা মো. ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মো. আতিক মিয়া, বিশিষ্ট সমাজকর্মী আব্দুর রহিম এবং মো. বাদশা মিয়া।

সৌজন্য সাক্ষাৎ শেষে নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু জাফর মো. খালেদ হোসেন হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং বিশেষায়িত রোগীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।