ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

 বাসরঘর সাজিয়ে রাত্রিযাপন করেন দুই যুবতী

rising sylhet
rising sylhet
September 16, 2026 7:22 pm
Link Copied!

ads

 বাসরঘর সাজিয়ে রাত্রিযাপন করেন দুই যুবতী  ।পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় দুই যুবতীর বিরুদ্ধে সমকামীতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

 

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে তারা ঘরের মধ্যে বাসরঘর সাজিয়ে রাত্রিযাপন করেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হলে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তাদের পরিবারে সদস্যদের খবর দেন এবং ওই দুই নারীকে তার জিম্মায় রাখেন।

ads

 

 

 

 

 

জানা গেছে, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তার এক বোন আগে থেকেই ছেলেদের মতো চলাফেরা করতেন।

 

 

 

 

চারদিন আগে তিনি ময়মনসিংহ থেকে এক নারীকে ওই বসতবাড়িতে নিয়ে আসেন এবং স্বামী-স্ত্রীর মতো চলাফেরা শুরু করেন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।