ঢাকাMonday , 5 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা নয়, কঠোর বার্তা বিমানমন্ত্রীর

rising sylhet
rising sylhet
October 5, 2026 1:29 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্ব পালনে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার কথাও জানান মন্ত্রী।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মহড়ায় ব্যাংকক থেকে আসা ৯৮ যাত্রী ও পাঁচজন ক্রুবাহী একটি উড়োজাহাজে ইঞ্জিনের ত্রুটি এবং পরবর্তী অগ্নিকাণ্ডের কাল্পনিক পরিস্থিতি তৈরি করা হয়। এ সময় আগুন নিয়ন্ত্রণ, যাত্রী উদ্ধার ও জরুরি চিকিৎসাসহ বিভিন্ন কার্যক্রম অনুশীলন করা হয়।

ads

বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল, উদ্ধারকারী দল, আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে মহড়ায় অংশ নেয়।

মন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য গ্রহণ করা হবে না।

সিলেটি নারী ও ভাষা নিয়ে একেরপর এক সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি নিয়মিত মহড়া ও নজরদারি অব্যাহত রাখার কথা জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।