ঢাকাFriday , 8 May 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ অ ভি যা নে পর্ণোগ্রাফী চক্রের সদস্যসহ ১০ জন গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
May 8, 2026 3:45 pm
Link Copied!

ads

কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে পর্ণোগ্রাফী উৎপাদন, সংরক্ষণ, যৌন পীড়ন, ওয়ারেন্টভুক্ত আসামি এবং পেশাদার চোরসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ মে ২০২৬) গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে পর্ণোগ্রাফী তৈরি ও সংরক্ষণ করে মর্যাদা হানির উদ্দেশ্যে ভীতি প্রদর্শন এবং যৌন পীড়নের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন— মহিচাইল ভূইয়া পাড়ার মো. রুবেল (২৮) ও মো. জামাল (৪০)।

এছাড়াও বিভিন্ন মামলার সিআর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন গল্লাই এলাকার মো. কাওসার (২১), কবির হোসেন (৪৫), মো. সোহাগ (৩০) ও মো. রাব্বি (২২), বেলাশ্বর এলাকার মো. রনি এবং দোতলা এলাকার মো. ইদ্রিস (৩৮)। অভিযানে আরও গ্রেফতার করা হয় পানিপাড়া এলাকার পেশাদার চোর হাবিবুর রহমান (২০)-কে। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় মনোহরগঞ্জ উপজেলার মেহেলদার এলাকার মো. সুলাইমান (৩০)-কে আটক করা হয়েছে।

ads

চান্দিনা থানা পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে শুক্রবার (০৮ মে) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
চান্দিনা থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনার ফলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।