ঢাকাSunday , 25 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী নিহার রঞ্জন দেবনাথ সিলেটে সম্বর্ধিত

rising sylhet
rising sylhet
October 25, 2026 7:24 pm
Link Copied!

ads

ভারতে বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৬ কে সামনে রেখে বাংলাদেশে একদিনের সফরে এসেছেন বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা নিহার রঞ্জন দেবনাথ। বাংলাদেশের সফর উপলক্ষে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন আয়োজন করে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের।

 

 

 

গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের জিন্দাবাজারে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন এর সহ-সভাপতি এডভোকেট রকিব আলী খানের সভাপতিত্ব ও জিডিএফ এর কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটির সঞ্চালনায়ম গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ।

 

 

সংবর্ধ্বিত অতিথির বক্তব্য রাখেন বিশ্ব মহামানবধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্টাতা সভাপতি শ্রী নিহার রঞ্জন দেবনাথ।

 

 

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বাংলাদেশের সভাপতি ডা: বিষু চন্দ্র দেবনাথ, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন সাবেক নির্বাহী পরিচালক জি ডি রুমু, জাতীয় দৈনিক ঢাকার ডাক এর ব্যুরো প্রধান, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নিবন্ধিত সিলেটের প্রথম অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেটের নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন কান্তি দাস।

ads

 

 

 

উপস্থিত ছিলেন কবি ও লেখক আজিজ ইবনে গণি, সমাজ সেবক আলী হোসেন, ফটোগ্রাফার আব্দুল খালিক,জিডিএফ এর হিসাব রক্ষক শাহজাহান, শিক্ষিকা সরুপা বেগম, সদস্য ফাতেমা বেগম, নূরজাহান বেগম প্রমূখ।

 

 

সম্বর্ধনা অনুষ্ঠান শেষে মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রী নিহার রঞ্জন দেবনাথ প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ব মানব ধর্ম পরিষদ, শ্রীভূমি, করিমগঞ্জ, আসাম, ভারত কে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর পক্ষ থেকে মানবমৈত্রী শিরোমণি” উপাধিতে ভূষিত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।