ঢাকাFriday , 23 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
October 23, 2026 10:02 pm
Link Copied!

ads

সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

 

 

পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন শ্রম মন্ত্রণালয়ের উপসচিব এম. শামসুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদা গুলশান সিদ্দিকা, সহকারী প্রধান শিক্ষক লায়লা নার্গিস ও সালেহ আহমদ।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলু রহমান, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, সাংবাদিক ও চিকিৎসক মুনশী ইকবাল, এইচ এম শহীদুল ইসলাম, ইসলামী ব্যাংক সিলেট শাখার প্রধান মো. নুরুজ্জামান, সমাজসেবী আবদুল হক, ফেঞ্চুগঞ্জের হিরো চাইল্ড প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মো. জুনেদুর রহমান এবং সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. শিহাব উদ্দিন।

ads

 

 

পরিদর্শনকালে তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।