ঢাকাSaturday , 3 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মদ্যপ অবস্থায় পরিচালক কক্ষের দরজায় বারবার ধাক্কা দিতে থাকেন

rising sylhet
rising sylhet
October 3, 2026 8:46 pm
Link Copied!

ads

মদ্যপ অবস্থায় পরিচালক কক্ষের দরজায় বারবার ধাক্কা দিতে থাকেন।বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের কাছ থেকে অস্বস্তিকর ও ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। অভিনেত্রীর দাবি, একপর্যায়ে মদ্যপ অবস্থায় মাঝরাতে তার কক্ষের দরজায় গিয়ে ক্রমাগত ধাক্কা দিতে থাকেন ওই পরিচালক। এমনকি দরজা ভেঙে ফেলতে পারেন বলেও আশঙ্কা করেছিলেন তিনি।

 

 

 

 

সম্প্রতি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-এ সহপ্রতিযোগীদের সঙ্গে আলাপকালে অতীতের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন স্বরা।অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ‘তনু ওয়েডস মনু’ ছবির সাফল্যের পরপরই ঘটনাটি ঘটে। তখন তিনি বিশের কোঠায়। একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য টানা ৫৬ দিন শুটিং করার কথা ছিল তার।স্বরা জানান, ওই ছবির পরিচালক শুরুতে তাকে বলেছিলেন, পরিচালকদের তাঁদের অভিনয়শিল্পীদের ভালোবাসতে হয়।

 

 

 

এরপর অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে কবিতা লিখে বার্তা পাঠাতে শুরু করেন তিনি। ধীরে ধীরে পরিচালকের আচরণ তার কাছে অস্বস্তিকর হয়ে ওঠে।একপর্যায়ে পরিচালক স্বরাকে একান্তে রোমান্টিক দৃশ্যের মহড়া দেওয়ার প্রস্তাব দেন। মহড়ার সময় কারা উপস্থিত থাকবেন, তা জানতে চাইলে পরিচালক জানান, সেখানে শুধু তারা দুজনই থাকবেন। তবে এতে আপত্তি জানান স্বরা। তার মতে, এমন মহড়ায় সহ-অভিনেতা ও ক্যামেরা বিভাগের সদস্যদের উপস্থিত থাকা উচিত।অভিনেত্রী আরও জানান, তারা যে অতিথিশালায় অবস্থান করছিলেন, সেখানে একমাত্র নারী ছিলেন তিনি।

ads

 

 

 

পরে পরিচালক ও চিত্রগ্রাহককে মদ্যপ অবস্থায় দেখতে পান। পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যান তিনি।কিন্তু এরপরও স্বস্তি পাননি অভিনেত্রী। তার দাবি, রাতে মদ্যপ অবস্থায় পরিচালক তার কক্ষের দরজায় বারবার ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা ভেঙে ফেলা হতে পারে বলে ভয় পান তিনি।স্বরা জানান, একসময় দরজা খুললে টলতে টলতে দাঁড়িয়ে থাকা পরিচালক তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। অভিনেত্রী সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু এরপরও পরিচালক বারবার একই আবদার করতে থাকেন।

 

 

 

স্বরা বলেন, তিনি পরিচালককে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তার আচরণে তিনি ভয় পাচ্ছেন। তবে ছবির পরিচালক হওয়ার কারণে ওই পরিস্থিতিতে নিজেকে অসহায় মনে হচ্ছিল তার।এত বছর পরও সেই ঘটনার কথা প্রকাশ করলেও সংশ্লিষ্ট পরিচালকের নাম কিংবা ছবিটির পরিচয় জানাননি স্বরা ভাস্কর।২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় স্বরার। পরবর্তী সময়ে ‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্ঝানা’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ও ‘ভিরে দি ওয়েডিং’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পরিচিতি পান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।