ঢাকাThursday , 1 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

শুটিং শুরুর আগে এক ধরনের উদ্বেগে ভোগেন তিনি

rising sylhet
rising sylhet
October 1, 2026 7:31 pm
Link Copied!

ads

শুটিং শুরুর আগে এক ধরনের উদ্বেগে ভোগেন তিনি।ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মনে। নতুন চরিত্র, নতুন সেট ও নতুন দলের সঙ্গে কাজ-সবকিছু মিলিয়ে শুটিং শুরুর আগে এক ধরনের উদ্বেগে ভোগেন তিনি।

 

 

 

 

এমনকি শুটিংয়ের আগের রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না এই অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই ভয় ও অস্বস্তির কথা জানিয়েছেন মিমি। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগে এখনও তার মনে অজানা ভয় কাজ করে।মিমি বলেন, শুটিংয়ের প্রথম দিন তিনি একটু আগেভাগেই সেটে পৌঁছে যান। সেখানে গিয়ে কারা কাজ করছেন, সবাই ঠিকঠাক প্রস্তুত কি না—এসব দেখে নেন।

ads

 

 

 

আগে থেকেই পুরো পরিবেশ সম্পর্কে ধারণা নিতে পারলে তার অস্বস্তি ও ভয় কিছুটা কমে যায়।অভিনেত্রীর ভাষ্য, নতুন একটি ছবির কাজ শুরুর আগে পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া তাকে মানসিকভাবে স্বস্তি দেয়। তাই শুটিংয়ের প্রথম দিন অন্যদের চেয়ে কিছুটা আগেই সেটে পৌঁছানোর চেষ্টা করেন তিনি।এদিকে আগামী দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটি।

 

 

 

এতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী।এর আগে রক্তবীজ সিনেমাতেও একসঙ্গে অভিনয় করেছেন মিমি ও আবির। নতুন সিনেমায় আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।