ঢাকাSaturday , 31 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে আইহাই-পাতাড়ী ইউনিয়নের মেগা ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
October 31, 2026 6:41 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহারে উৎসবমুখর পরিবেশে আইহাই ইউনিয়ন ও পাতাড়ী ইউনিয়নের মধ্যে মেগা ফাইনাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৪-৩ গোলে পাতাড়ী ইউনিয়নকে পরাজিত করে আইহাই ইউনিয়ন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আইহাই হাজারী বাগান ফুটবল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দিকুল আলম বকুল (মাস্টার)।

খেলার ধারাবিবরণী ও প্রাণবন্ত ভাষ্য উপস্থাপন করেন শেখ সাদী। তাঁর সাবলীল, চমৎকার ও আকর্ষণীয় ধারাভাষ্য পুরো খেলাকে আরও উপভোগ্য করে তোলে এবং দর্শকদের মাঝে বাড়তি আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি করে।

ads

উক্ত প্রীতি ফুটবল ম্যাচে সহস্রাধিক দর্শক ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলাকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার, তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।