আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি, নওগাঁর সাপাহারে ‘Roasting Centre Sapahar’ নামক একটি বিতর্কিত ফেসবুক পেজের মাধ্যমে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, অশ্লীলতা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জনপদ। এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সাপাহারে অনুষ্ঠিত হয়েছে বিশাল মানববন্ধন।
সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্টে ‘সাপাহারের সর্বস্তরের সচেতন জনগণ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ‘Roasting Centre Sapahar’ পেজের অ্যাডমিন ও সংশ্লিষ্ট চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নিয়ে আলোচনা ও গবেষণা করা উচিত-প্রধানমন্ত্রী
মানববন্ধনে বক্তব্য রাখেন সাপাহার ক্রীড়া একাডেমীর চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক, সাপাহার উপজেলা, শিবির সভাপতি মো: মামুনুর রশিদ, জবই বিল জীববৈচিত্র্য ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কারিম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী পরিবারের সদস্য রুবেল হোসেন, সাপাহার সরকারি কলেজ ছাত্রদল সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন
বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল সাজু, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, একটি অসাধু ও নৈতিকতাবিবর্জিত চক্র ‘Roasting Centre Sapahar’ নামের পেজটি ব্যবহার করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ করছে এবং তা বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এমন কর্মকাণ্ড সাইবার অপরাধের শামিল এবং কোনোভাবেই সহ্য করা হবে না।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি পর্দার আড়ালে থেকে সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উক্ত ফেসবুক পেজের আপত্তিকর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহলের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাপাহার থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।